নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের ৪ দিন পর বাড়ির পাশের পুকুর থেকে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেপাল টপ্পো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা দুলাল টপ্পোর ছেলে।
জানা গেছে, গত ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে শিশু নেপাল নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে ওই দিন গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

