নিবন্ধন নম্বর জালিয়াতি, শেরপুরে ভুয়া প্রকৌশলীর প্রতারণার ফাঁদ!

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে মোঃ আসাদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিবন্ধন নম্বর জালিয়াতি ও প্রকৌশলীর ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।

তিনি দাবি করেন, তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ‘ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট’ নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

- Advertisement -

তবে অনুসন্ধানে দেখা গেছে, তিনি কখনও রাজউকের নিবন্ধিত প্রকৌশলী, কখনও বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সদস্য, আবার কখনও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিই) এর সদস্য বলে পরিচয় দেন। কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, তার প্রদত্ত তথ্য সম্পূর্ণ ভুয়া।

রাজউকের নিবন্ধন নম্বর ০৩৪৮ ব্যবহার করে তিনি নিজেকে নিবন্ধিত প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। অথচ রাজউকের ওয়েবসাইট অনুযায়ী, এই নম্বরের প্রকৃত মালিক মোহাম্মদ নূর-আল-ফেরদৌস। একইভাবে, তিনি আইইবি সদস্য নম্বর ১৪৭৩৭ ব্যবহার করেন, যা প্রকৃতপক্ষে মুহাম্মদ সাকিল মিয়ার। এছাড়া, আইডিই সদস্য নম্বর ৬৫৮৫৫ ব্যবহার করেন, যার প্রকৃত মালিক মোঃ সামিম হোসেন।

- Advertisement -

ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেছেন যে, তাদের সদস্য নম্বর ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার মুহাম্মদ সাকিল মিয়া বলেন, “আমার সদস্য নম্বর ব্যবহার করে প্রতারণা করায় আমি শঙ্কিত। আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।”

প্রতারিত গ্রাহকদের মধ্যে রয়েছেন গাড়িদহ ইউনিয়নের শওকত শামীম, যিনি একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি বলেন, “শেরপুরে মানসম্মত প্রকৌশলী না থাকায় আমি আসাদুলের পদবি দেখে আকৃষ্ট হয়ে ২০২২ সালে ৪ তলা ভবনের নকশা করিয়ে নিই এবং ১৬ হাজার টাকা প্রদান করি। তবে ভবন নির্মাণের সময় নকশায় ত্রুটি ধরা পড়ে, যা পরে সংশোধন করতে হয়েছে।”

- Advertisement -

এ বিষয়ে অভিযুক্ত আসাদুল ইসলাম গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ভবনের নকশার সাথে বিভিন্ন দপ্তরের পরিকল্পনার সম্পৃক্ততা রয়েছে। কেউ যদি প্রতারিত হয়ে অভিযোগ দায়ের করেন, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

এছাড়াও গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভবন নির্মাণের আগে প্রকৌশলীর বৈধতা যাচাই করতে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট পরিদর্শন করা এবং প্রমাণপত্র যাচাই করা উচিত। অন্যথায়, এমন প্রতারণার শিকার হয়ে তারা শুধু আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না, বরং নিরাপত্তার ঝুঁকিতেও পড়বেন।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...