নেত্রকোনার মদনে হাটে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ সাত্তার

নেত্রকোনার মদনে হাটে বাজার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মো: আব্দুস সাত্তার (৭২) নামের এক বৃদ্ধ। নিহত আব্দুস সাত্তার উপজেলার পরশখিলা ভাটিপাড়া এলাকার মৃত মো: সিরাজ আলীর ছেলে।
বৃহস্পতিবার (০২ মে) উপজেলার দেওয়ান বাজারে বাজার করে বাড়ি ফেরার পথে মদন বাজার মুক্তিযোদ্ধা মোড়ে তীব্র গরমে অটোরিকশার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ সাত্তার। পরে অন্য যাত্রীরা স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুস সাত্তারের ভাতিজা স্কুল শিক্ষক মো: ওয়াদুদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার চাচা বাজার করে বাড়ি ফেরার সময় পথে তীব্র গরমে হিট স্ট্রোক করে মারা গেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

