বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে ১টি বাড়ি ও গরুর গোয়ালঘর পুরে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা এবং ২টি গরু মারা গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে মো: মোস্তাফিজার রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কাবাশি মোস্তাফিজার রহমানের শ্বাশুড়ি।
বগুড়ার গাবতলীতে বাড়িতে আগুন লাগার বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতে ঘুমিয়ে পড়েন মোস্তাফিজারের পরিবারের লোকজন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে গোয়াল ঘরে এবং পরে পুরো বসতবাড়িতে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পরে।
মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই বসতবাড়ি আগুনে পুড়ে ছায় হয়ে যায় ও ২টি গরু মারা যায়। এ সময় গরুগুলোকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ কাবাশিও মারা যান। পরে খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গাবতলীতে শহীদ জিয়ার পৈত্রিক ভিটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাচির গোসলের গোপন ভিডিও ধারণ করে ভাইরালের হুমকি, যুবক আটক

৬ দিনেও উদ্ধার হয়নি সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেল

বগুড়ার গাবতলীতে স্বর্ণা বেকারি সিলগালা, ৩০ হাজার টাকা জরিমানা

ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গাছে বেঁধে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

বগুড়ার গাবতলীতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

