বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে এক কলেজছাত্রী ৪ দিন ধরে তার প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন প্রেমিক আকাশ মন্ডল (২৪)।
বাগেরহাটের সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী ওই ছাত্রী। গত শনিবার (০৯ মার্চ) প্রেমিক আকাশের বাড়িতে ওঠেন ওই প্রেমিকা। ছাত্রীর দাবি ও অভিযোগ জানার পরে প্রেমিক আকাশ মন্ডলের পিতা ছাত্রীটিকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তবে ছেলের অনুপস্থিতিতে পূত্রবধূ হিসেবে তাকে মেনে নিতে রাজি হননি আকাশের পরিবার।
এ বিষয়ে কলেজছাত্রী জানান, ১ বছরের অধিক সময় ধরে তাদের মধ্যে প্রেম। গত ৯ মাস আগে তার কপালে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে আকাশ মন্ডল। প্রায় ২০ দিন পূর্বে সে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। ফোনও বন্ধ করে রেখেছে আকাশ। তাই তার বাড়িতে উঠেছি। স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত বাসা থেকে নামবো না।
আকাশের পিতা গোপাল মন্ডল জানান, এর আগে ওই মেয়েটিকে তারা কখোনো দেখেনি, তার পরিচয়ও জানি না। গত শুক্রবার বিকেলে এসে পুত্রবধূর পরিচয় দিয়ে ঘরে উঠে বসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসএম) তারেক সুলতান জানান, বিয়ের দাবিতে ছাত্রীর অবস্থানের বিষয়টি তিনি অবহিত নন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বাগেরহাটের ফকিরহাটে কাঁঠাল গাছে ঝুলছিল বৃদ্ধার মরদেহ

বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম

বাগেরহাটের শরণখোলায় মৃত গরুর মাংসসহ আটক ৩

বাগেরহাটের ফকিরহাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়ায় পুলিশের ওপর অতর্কিত হামলা, ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

