বাগেরহাটের শরণখোলায় মৃত গরুর মাংসসহ আটক ৩

বাগেরহাটের শরণখোলায় মৃত গরু জবাই করে বিক্রি করার ঘটনায় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার সদর রায়েন্দা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ২ ড্রামে ৩০ কেজি মৃত গরুর মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। তবে এঘটনায় জড়িত মাংস বিক্রেতা প্রধান কসাই হালিম পালিয়ে গেছে।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম বলেন, মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার সদর রায়েন্দা পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট এলাকায় অভিযানে গেলে কসাই ও তার সহযোগীরা মাংস ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেখান থেকে ২ ড্রামে ৩০ কেজি মৃত গরুর মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়।

বাগেরহাটের শরণখোলায় মৃত গরুর মাংসসহ তিনজনকে আটকের বিষয়ে তিনি জানান, পরে উত্তর কদমতলা গ্রামে কসাই হালিমের বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী ও ২ ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

