বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম

বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম হাওলাদার ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে , উপজেলার চিলা ইউনিয়নের সাবেক কমিশনার হালিম হওলাদারের সঙ্গে বেল্লাল সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার (২৫ মার্চ) রাতে হালিমের ছেলে সোহাগ বাড়ি ফেরার পথে বেল্লাল সরদার, সাইদুল, মিঠু ও আলামিনসহ আরও কয়েকজন তার পথরোধ করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
পরে ছেলেকে মারধরের খবর পেয়ে হালিম হাওলাদার তাকে বাঁচাতে গেলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে বেল্লাল ও তার লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম করার বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

