ভয়াবহতম দাবানলে জ্বলছে ইসরাইল

ইসরাইলের দখল করা জেরুজালেমের বিভিন্ন জায়গায় ইতিহাসের ভয়াবহতম দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে ছড়িয়েছে এ আগুন। এতে সড়কে চলা-চল করা বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। ইতিমধ্যে স্থানীয়দের সরিয়ে নেয়ার পাশাপাশি প্রধান মহাসড়কটি সম্পুর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। আগুন নেভানোর জন্য আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরাইল।
সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল নামক বনে বিশাল দাবানলের সৃষ্টি হয়। এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের ২য় ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান রুট-১ মহাসড়কে ভয়াবহ আগুন জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী উড়ছে আশেপাশের পাহাড়ের চূড়ায়। তা দেখে অনেক মানুষ তাদের গাড়ি ফেলে রেখে পালিয়ে যাচ্ছেন। কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম ও বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন।

বুধবার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান জানিয়েছেন, আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে আছি। সম্ভবত ইসরাইলের ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানল। আগুন নিয়ন্ত্রণে আমাদের যে কার্যক্রম চলছে, তা আরো দীর্ঘ সময় চলবে।
এই দাবানলের আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মকর্তারা। এরইমধ্যে বেশ কয়েকটি দেশের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দাবানলের আগুন নেভানের জন্য ইতালি এবং ক্রোয়েশিয়া ৩টি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছেন। শিঘ্রই সেগুলো ইসরাইলের পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও সাইপ্রাস, গ্রীস ও বুলগেরিয়ার নিকট সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের পুলিশ সূত্রে জানা যায়, ৩টি সম্প্রদায়ের লোকজনকে পুরোপুরি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই দাবানলের ঘটনায় কমপক্ষে ১৩জন আহত হয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

