রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মো: সেলিম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম উপজেলার শমশেরপাড়া এলাকার আমীর হোসেন ওরফে ছোট বাইল্যার ছেলে। তিনি পরিবার নিয়ে ইসলামিয়া নতুনপাড়ায় বসবাস করতেন।
জানা গেছে, তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ ধারণা করছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে হতে পারে।

পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার এক প্রবীণ ব্যক্তি মারা যাওয়ায় মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে জানাজা পড়তে যান সেলিম। বেলা ১১টায় জানাজা শেষে ঈশান ভট্টের হাটে থেমে পরিবারের জন্য ওষুধ কিনে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
এসময় দক্ষিণ দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কালো মুখোশধারী পাঁচজন দুর্বৃত্ত ওই হাটে হাফেজ বজলুর রহমান নামক সড়কে সেলিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান গণমাধ্যমে জানান, শর্টগানের দুটি গুলি সেলিমের শরীরে লেগেছে। একটি গুলি তার মুখে লেগে চেহারা থেঁতলে যায়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃতু হয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

