শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো শিশু

বিশেষ সংবাদ

সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। সিলেট থেকে তামাবিলগামী মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সাথে সিলেটগামী একটি পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ১০ জন বাসযাত্রী। আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু পরশ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের মো: রাসেল মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ৩০ থেকে ৪০ জন পর্যটক নিয়ে ময়মনসিংহ থেকে সোনার বাংলা নামের ১টি বাস জাফলং এর দিকে যাচ্ছিল। এ সময় দুপুর ১টার দিকে সিলেট থেকে তামাবিল মহাসড়কের হরিপুর গ্যাস ফিল্ডস এলাকার উমনপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ১টি ট্রাকের সাথে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল টিম, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের বিষয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তাজুল ইসলাম বলেন, এ দুর্ঘটনা এক পর্যটক শিশু মারা গেছে। আরেক জন বাসযাত্রীর অবস্থা গুরুতর। আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...