সুন্দরবনে ভয়াবহ আগুন

সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে এ আগুন লেগেছে। শনিবার (০৪ মে) বিকালে লাগা এ আগুন নেভানোর কাজ করছেন বনবিভাগ ও গ্রামবাসীরা। এ আগুন প্রায় ২ কিলোমিটার এলাকা জুরে ছড়িয়ে পড়েছে।
আগুন নিয়ন্ত্রণে রাখতে বনের ভেতর ফায়ার লেন কাটা হচ্ছে। তবে বনের ভেতর কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের বিষয়ে বন কর্মকর্তা মো: নুরুল করিম জানান, শনিবার দুপুরের দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। তাৎক্ষণিক তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করে দেন।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়ত বিড়ি-সিগারেটের আগুন থেকে বনের ভেতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

