সুবর্ণচরে গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ডোগার বাজার এলাকার ছাবিদ আলী মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
নিহত ইয়াছিন আরাফাত উপজেলার কচ্ছপিয়া গ্রামের কৃষক খলিল উল্যার ছেলে। তিনি উপজেলার সৈকত সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহেল গণমাধ্যমে বলেন, ছাবিদ আলী মেম্বারের বাড়ির একটি কাঠবাদাম গাছে উঠে ডাল কাটছিল ইয়াছিন। এ সময় তার বাবাও গাছের পাশে ছিলেন। গাছের ডাল কাটার এক পর্যায়ে ইয়াছিন গাছ থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পরে স্বজনেরা লাশটি বাড়িতে নিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত নামের এক তরুণের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

