১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল ৪৯ টাকা

১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম এলপিজি গ্যাসের দাম ৪৯ টাকা কমেছে। মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গত এপ্রিল মাসে এলপিজির দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা। বৃহস্পতিবার (০২ মে) সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর করা হবে। বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনে ১২ কেজি এলপিজির নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো: নূরুল আমিন।
প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকার কারণে গৃহস্থালি রান্নার পাশাপাশি পরিবহন, রেস্তোরাঁ, ছোট-বড় শিল্পকারখানায় ও এলপিজি গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১৬ টাকা ৮ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে ৫ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারগুলোর দাম কমেছে।
এদিকে, বাজারে সরকারের নির্ধারিত এলপিজি গ্যাসের দামের চেয়ে বেশি দাম দিয়ে ভোক্তাকে কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। বাজার ঘুরে সেই অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা। গত মাসে অটোগ্যাসের দাম ছিল ৬৬ টাকা ২১ পয়সা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

