আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের দামই বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিলে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা নির্ধারিত থাকছে। ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৪ সালের মার্চ থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের গড় খরচের ভিত্তিতে প্রতি মাসে নতুন দাম নির্ধারণ করা হয়।
বর্তমান ব্যবস্থায় উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্বাহী আদেশে নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকে গুনতে হচ্ছে বাড়তি টাকা

জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

আগামী দুই মাস পেট্রল-অকটেনে সংকট হবে না: জ্বালানি বিভাগ

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

জ্বালানি তেল আমদানিতে সাড়া দিয়েছে ভারত: শামা ওবায়েদ

রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন, কোথাও বন্ধ ফিলিং স্টেশন

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

