দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজারে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহেও কোনো সমস্যা নেই।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উৎপাদক ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বৈঠকে অংশ নেওয়া আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়কে জানিয়েছে যে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বাজারে নিয়মিত সরবরাহও অব্যাহত রয়েছে।

তবে কোথাও কোথাও আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার কারণে সাময়িকভাবে ভোজ্যতেল শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানান তিনি। এ অবস্থায় ভোক্তাদের প্রয়োজনের বেশি তেল কিনে মজুত না করার আহ্বান জানান মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজার স্বাভাবিক রাখতে সরকার সারাদেশে নজরদারি ও অভিযান আরও জোরদার করবে।
এ ছাড়া বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মার্কিন বাণিজ্য চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

