উত্তরা পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, ৭ দালালের কারাদণ্ড

উত্তরা পাসপোর্ট অফিস এলাকায় দালাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব-১। এসময় দালাল চক্রের ৭ সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) (এএসপি) মো: মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, এসময় দালাল চক্রের ফিরোজ আলম স্বপনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জিয়াদ রহমান আয়সকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মো: মোতালেব হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ফিরোজ আলমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মো: মিনহাজ হোসেন শান্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. স্বপনক হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো: মাহিনুল ইসলাম স্মরণকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

