কুড়িগ্রামে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) সকালে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতি গ্রাম থেকে মাদকসহ দুইজনকে হাতেনাতে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ১১৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বারইগাঁও গ্রামের মো: দেলোয়ার হোসেন (৪২) ও একই জেলার পশ্চিম আপাড়া গ্রামের
মো: আশরাফুল ইসলাম(৩০)।

অন্যদিকে, জেলার রৌমারী থানা পুলিশের একটি অভিযানিক দল শনিবার (২৭ এপ্রিল) ভোরে রৌমারী থানার সদর ইউনিয়নের চর বামনের গ্রামের মাদক কারবারি এনামুল হকের নিজ বাড়ি থেকে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করে। আটককৃত এনামুলের বিরুদ্ধে রৌমারী থানায় ৪টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
কুড়িগ্রামে পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে আটকে বিষয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রুহুল আমীন জানান, আটককৃতদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

