সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

গাইবান্ধায় ২ লাখ ১৫ হাজার জাল টাকাসহ আটক

বিশেষ সংবাদ

গাইবান্ধায় ২ লাখ ১৫ হাজার জাল টাকাসহ আটক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ মো: লাভলু (৫০) নামের ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি মোড় থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুল আলম শাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মো: লাভলু নাটোর জেলার সদর উপজেলার উত্তরপাটুয়াপাড়া গ্রামের মৃত মো: ইব্রাহিম মোল্লার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ২ লাখ ১৫ হাজার জাল টাকাসহ তাকে আটক করা হয়। লাভলু অস্ত্র, জাল টাকা ও মাদকের ৫টি মামলার আসামি।

গাইবান্ধা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার (২৭ ডিসেম্বর) রাতে এক গোপন তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার ১দল পুলিশ রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কে শহরের মায়ামনি মোড়ে অবস্থান করে। সে স্থানে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন ১ ব্যক্তি পালানোর চেষ্টা করে। তখন ওই ব্যক্তিকে আটক করলে তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২ লাখ ১৫ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাভলু বলেন, সে নোটগুলো রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে সংগ্রহ করে গোবিন্দগঞ্জসহ বরিশাল ও নাটোরে সরবরাহ করতে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধায় ২ লাখ ১৫ হাজার জাল টাকাসহ আটকের বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুল আলম শাহ জানান, আটক লাভলুর বিরুদ্ধে ঢাকা, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, জাল টাকা ও মাদকসহ ৫টি মামলা রয়েছে। আসামী লাভলুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওর পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম শহিদুল ইসলাম শহীদ। তিনি...

বিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে...

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে জানানো...

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওর পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ...

বিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (১৬...

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়...

পূর্ব ঘোষণায় অটল জামায়াত, ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপিরা: শিশির মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না, এ সিদ্ধান্তে দলটি...

রমজানের পুরো মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পবিত্র রমজান মাসের পুরো সময় সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও...

পদত্যাগের খবর ভুয়া, নিশ্চিত করলেন আইজিপি নিজেই

ভিন্ন গণমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন...