ঝিনাইদহের মহেশপুরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে নকল পিস্তল ও দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (০৭ জুন) রাতে উপজেলার নাটিমা ঘোষপাড়ার ইমরান নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোসেন ও একই এলাকার সদ্দার পাড়ার মো: কামাল সদ্দারের ছেলে হাসান সদ্দার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল নাটিমা ঘোষপাড়ার মৃত আনার হোসের ছেলে ইমরান হোসেনের বাড়ীতে তল্লাশী চালিয়ে ১টি নকল পিস্তল, ১টি চাইনিচ কুড়াল, ২টি দা, ১টি শাবল, ১টি তালা ভাঙ্গার পাইব, গাজা তৈরীর সরঞ্জামসহ ইমরান হোসেন ও হাসান সদ্দারকে আটক করা হয়।
ঝিনাইদহের মহেশপুরে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটকের বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

