নাটোরের গুরুদাসপুরে

ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণ, যুবক আটক

বিশেষ সংবাদ

ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে মো: রুবেল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। রবিবার (১৭ মার্চ) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিন্দা বনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার (১৮ মার্চ) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটককৃত মো: রুবেল ইসলাম উপজেলার দেবোত্তার গরিলা এলাকার মো: ফরিদুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত রুবেল ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিলে ফিরিয়ে দেন ভুক্তভোগী নারী। গত মাসের (৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর স্বামী তার শ্বশুরকে নিয়ে নাটোর হাসপাতালে যান। এই সুযোগে রুবেল রাত সাড়ে ৮টার দিকে কৌশলে ভুক্তভোগী নারীর ঘরের ভেতর লুকিয়ে থাকে।

সেই দিন রাত ১০টার দিকে রুবেল ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধর্ষণের পর কৌশলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার বিভিন্ন ধরণের হুমকি দিয়ে ফের কু-প্রস্তাব দেয় রুবেল।

এ বিষয়ে র‌্যাব নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ মওদুদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় গত (১৫ মার্চ) একটি ধর্ষণ মামলা দায়েন করেন। পরে রবিবার রাতে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত রুবেলকে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। সোমবার (১৮ মার্চ) সকালে আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...