ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণ, যুবক আটক

ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগে মো: রুবেল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৫। রবিবার (১৭ মার্চ) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিন্দা বনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১৮ মার্চ) সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটককৃত মো: রুবেল ইসলাম উপজেলার দেবোত্তার গরিলা এলাকার মো: ফরিদুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত রুবেল ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিলে ফিরিয়ে দেন ভুক্তভোগী নারী। গত মাসের (৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর স্বামী তার শ্বশুরকে নিয়ে নাটোর হাসপাতালে যান। এই সুযোগে রুবেল রাত সাড়ে ৮টার দিকে কৌশলে ভুক্তভোগী নারীর ঘরের ভেতর লুকিয়ে থাকে।
সেই দিন রাত ১০টার দিকে রুবেল ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধর্ষণের পর কৌশলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার বিভিন্ন ধরণের হুমকি দিয়ে ফের কু-প্রস্তাব দেয় রুবেল।
এ বিষয়ে র্যাব নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ মওদুদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় গত (১৫ মার্চ) একটি ধর্ষণ মামলা দায়েন করেন। পরে রবিবার রাতে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত রুবেলকে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। সোমবার (১৮ মার্চ) সকালে আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

