নাটোরের গুরুদাসপুরে ৩০ কেজি গাঁজাসহ আটক ৩

নাটোরের গুরুদাসপুরে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারাবারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সন্ধ্যার দিকে গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে মো: মোতালেব (৪৯), একই এলাকার মৃত মো: আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন (৩৫) এবং তার স্ত্রী খাদিজা বেগম (৩০)।
নাটোরের গুরুদাসপুরে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটকের বিষয়ে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এসপি) মো: আব্দুল্লাহ মওদুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া এলাকায় র্যাবের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোনসহ ৩ মাদক কারাবারীকে আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। তারা সীমান্তবর্তী এলাকা থেকে জব্দকৃত গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজেদের কাছে রেখেছিল। এ ঘটনায় গুরুদাসপুর থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

