নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে হত্যা, আটক ২

নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে হত্যার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লক্ষীপুর এলাকায় এক হামলার ঘটনায় মায়ের কোলে ঘুমন্ত শিশুর মৃত্যুতে হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে একই উপজেলার কুট্টাকান্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ময়মনসিংহ র্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস্ অফিসার মো: আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আটককৃতরা হলেন, মো.: হাতেম আলীর ছেলে মো: হানিফ মিয়া (২৭) ও সিরাজ আলীর ছেলে মো: ফারুক মিয়া (২২)। তারা দুজনই কলমাকান্দার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।
নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে হত্যা, আটক ২ এ বিষয়ে আনোয়ার হোসেন জানান, ৩১ ডিসেম্বর এ ঘটনায় শিশুর বাবা মো: আব্দুল মালেক বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত দুই আসামিকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

