নোয়াখালীর সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

বিশেষ সংবাদ

নোয়াখালীর সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ জসিম রায়হান ওরফে রানা (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৫ মার্চ) ভোরে উপজেলার চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জসিম রায়হান ওরফে রানা উপজেলার চরজুবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও চরমহিউদ্দিন গ্রামের মৃত মো: আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য রানা দীর্ঘদিন মানুষের জমি দখল করে আসছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। আজ ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে চর জব্বর থানা পুলিশ। এ সময় তার শোবার কক্ষ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ১টি লোহার তৈরি ধারালো লম্বা দা জব্দ করা হয়।

এদিকে পুলিশের বিরুদ্ধে অস্ত্রসহ ফাঁসানোর অভিযোগ করেছেন ইউপি সদস্য রানার স্ত্রী লাইলী বেগম পলি। তিনি জানান, কয়েকজন পুলিশ আমাদের বাসায় এসে আমার স্বামীকে আটক করেছে। তার কাছে কোনো অস্ত্র ছিল না। পুলিশ অস্ত্র দেখিয়ে তাকে আটক করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

নোয়াখালীর সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি সদস্যকে আটকের বিষয়ে চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, সাধারণ মানুষের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে। সোমবার দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসকেরা...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি জাতীয় সংসদেও স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১...