ফেনীর পরশুরামে ভাগনে বউকে ধর্ষণ মামলায় মামাশ্বশুর গ্রেফতার

ফেনীর পরশুরামে ভাগনে বউকে ধর্ষণের মামলায় মামাশ্বশুর মো: সরোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আসামি সরোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার তাঁকে বরিশাল থেকে আটক করা হয়। মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত আসামি সারোয়ার হোসেন পলাতক ছিলেন।
মামলায় সূত্রে জানা গেছে, গত বছরের (১৭ আগস্ট) সরোয়ার হোসেন তাঁর বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরের খাবার খেয়ে বাসার একটি কক্ষে শুয়ে পড়েন। এ সময় তাঁর বোন পাশের বাড়িতে গেলে এই সুযোগে সরোয়ার ভাগনে বউকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগীর চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন এগিয়ে এলে মামাশ্বশুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই দিন রাতেই ভুক্তভোগী মামাশ্বশুরের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।দীর্ঘ ৬ মাস পর বরিশাল শহরের একটি বাসা থেকে পরশুরাম থানা-পুলিশের একটি বিশেষ টিম তাঁকে আটক করে।
ফেনীর পরশুরামে ভাগনে বউকে ধর্ষণ মামলায় মামাশ্বশুর আটক এ বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাদাত হোসাইন খান জানান, ঘটনার পর থেকেই সরোয়ার বরিশালে আত্মগোপনে চলে যান। সেখানে তিনি ২য় স্ত্রীর সঙ্গে থাকতেন। প্রযুক্তির সহযোগিতায় আসামি সরোয়ারকে পুলিশ আটক করে। আজ আটককৃত আসামিকে আদালতে পেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

