বগুড়া জেলায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

বগুড়া জেলায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার (২২ ডিসেম্বর) এক গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকা থেকে মো: তাওসিব হাসান নাদিমকে (২১) আটক করা হয়েছে। এসময় আসামীর কাছ থেকে মোটরসাইকেল বিক্রির ১৭ হাজার ১৯০ টাকা উদ্ধার করেছে র্যাব।
আটককৃত তাওসিব হাসান জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মালঞ্চা গ্রামের মো: আতোয়ার হোসেনের ছেলে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে বগুড়া র্যাব-১২ এর কমান্ডার (পুলিশ সুপার) মো: মীর মনির হোসেন ১ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২১ ডিসেম্বর বেলা ১১টার দিকে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১টি ১৫০ সিসির মোটরসাইকেল হারিয়ে যায়। যার আনুমানিক মূল্য এক লাখ ৭২ হাজার টাকা। এঘটনায় চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মো: জাহাঙ্গীর তুহিন জয়পুরহাট সদর থানায় ১টি মামলা করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোর চক্রের এক সদস্যকে সনাক্ত করেছেন র্যাব।
জিজ্ঞাসাবাদে আসামি তাওসিব বলেন, সে এযাবৎ ৮-১০টি মোটরসাইকেল চুরি করেছে। তার বিরুদ্ধে বগুড়া জেলায় সদর থানায় দু’টি চুরি মামলা, জয়পুরহাট সদর থানায় দু’টি চুরি মামলা ও পাঁচবিবি থানায় তিন’টি চুরি মামলা রয়েছে।
আসামি তাওসিব হাসান দীর্ঘদিন যাবত মোটরসাইকেল চুরির কাজে আন্তঃজেলা চোর চক্রের সাথে জড়িত রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

