যশোরের শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ নারী আটক

যশোরের শার্শায় দুটি ড্রামে ভর্তি ৩৮ কেজি গাঁজাসহ মোছা: আয়না মতি (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে শার্শা সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।আটককৃত আয়না মতি শার্শা উপজেলার হরিনাপোতা পূর্বপাড়ার আব্দুল আলীমের স্ত্রী।
যশোরের শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ এক নারীকে আটকের বিষয়ে শার্শা গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: সালাউদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই শার্শা সীমান্তপথে ভারত থেকে মাদকের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।

পরে পুলিশ অভিযান চালিয়ে হরিনাপোতা পূর্বপাড়ার একটি বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকের নিচ থেকে প্লাস্টিকের২টি ড্রামে ভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী আয়না মতিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

