রংপুরে নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ভাবে ধর্ষণ মামলায় আটক ৫

রংপুরে নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ভাবে ধর্ষণ মামলায় ৫ আসামীকে আটক করা হয়েছে। রংপুর নগরীর একটি এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে আটক করেছে মহনগরের হাজীরহাট থানা পুলিশ। রবিবার (০৩ ডিসেম্বর) সকালে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি ক্রাইম) মো: আবু মারুফ হোসেন এসব তথ্য জানান।
আবু মারুফ বলেন, শনিবার (০২ ডিসেম্বর) রাতে ছাগল চুরির অভিযোগে স্বামীসহ এক নারীকে তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক।
পরে গভীর রাতে একটি ফাঁকা বাড়িতে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে দলবদ্ধ হয়ে ধর্ষণ করে ৭ যুবক। পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে ৫ জনকে আটক করে পুলিশ।
রংপুরে নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ভাবে ধর্ষণের বিষয়ে পুলিশের কর্মকর্তা মো: আবু মারুফ হোসেন বলেন, তাৎক্ষণিক অভিযানে প্রধান অভিযুক্ত হাফিজুল ইসলাম, রানা মিয়া, আলমগীর হোসেন, বুলু মিয়া ও হাফিজুল ইসলামকে আটক করা হয়।
ভুক্তভোগী ওই নারী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসাধীন অস্থায় রয়েছে। এ ঘটনায় হাজিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

