রংপুরে র্যাবের হাতে ২ ভূয়া র্যাব সদস্য আটক

রংপুরে র্যাবের হাতে ২ ভূয়া র্যাব সদস্য আটক হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠী দেশে নাশকতাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানা রকম কাজ করছে।
বৃধবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে কাউনিয়া থানাধীন বালাপারা ৫নং ইউনিয়নের চেয়ারম্যান র্যাব-১৩ কে জানান, নিজেদের র্যাব সদস্য হিসাবে পরিচয় দিয়ে ২ জন লোক কয়েকদিন ধরে তার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের কাছ থেকে টাকা আদায় করছে।
এমন অভিযোগ পেয়ে র্যাব-১৩ বুধবার রাতেই রংপুরের কাউনিয়া থানাধীন বালাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযুক্ত প্রতারকরা হলো, রংপুর জেলার কালিগঞ্জ থানার মো: আবু সাঈদ (৩৫) এবং অপরজন রংপুরের মো: সাজেদুল ইসলাম সৌরভ (৩২) নামের ২ ব্যক্তিকে র্যাব জ্যাকেট, ভূয়া র্যাব পরিচয়পত্র এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত নানা রকম জিনিসসহ আটক করা হয়।
আবু সাঈদ ও তার সহযোগী সাজেদুল সর্বশেষ বুধবার (০৩ জানুয়ারি) রংপুর জেলার কাউনিয়া থানাধীন বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: আনছার আলী (৫৪), মো: আমিরুল ইসলাম (৩৯) এবং মো: আমিরুল ইসলামের (৪৯) কাছ থেকে টাকা নিয়েছেন বলে জানা যায়।
রংপুরে র্যাবের হাতে ২ ভূয়া র্যাব সদস্য আটকের বিষয়ে র্যাব-১৩ এর উপ পরিচালক মেজর (এইচ এম) মো: ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবু সাঈদ চাকুরীচ্যুত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় ভূয়া আইন-শৃঙ্খলা বাহিনীর ভূয়া র্যাব সদস্য ও গোয়েন্দা সংস্থার পরিচয়ে চাঁদা আদায় করে আসছিলো। তাদের ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীদের রংপুরের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

