অপহরণের পর ধর্ষণ, পলাতক আসামি আটক

অপহরণের পর ধর্ষণের মামলায় প্রধান পলাতক আসামি মো: ফজলুলকে (১৯) আটক করেছে র্যাব-৫। সোমবার (১৮ মার্চ) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটককৃত মো:ফজলুল নাটোরের সিংড়া উপজেলার বন্দর এলাকার আব্দুল খালেকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত আসামি মো: ফজলুল সহ অভিযুক্ত আসামিরা ভুক্তভোগীকে রাস্তায় বিরক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। এক পর্যায়ে গত (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অপহরণের পর তাকে জোর করে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিরা আত্মগোপণে চলে যান। এ ঘটনায় ছায়াতদন্ত শুরু করে র্যাব। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মামলার প্রধান আসামি মো: ফজলুলের অবস্থান শনাক্ত করে সোমবার (১৮ মার্চ) রাতে গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

