আইএমইআই পরিবর্তন করে মোবাইল ফোন বিক্রি, আটক ২

চুরি যাওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করা চক্রের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে র্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা। বুধবার (২৭ মার্চ) দিবাগত রাতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মো: ফরিদ আলীর ছেলে মো: শাহাদত হোসাইন শুভ ও মো: সুলতান মাহমুদ। এ সময় তাদের কাছ থেকে ৫টি ডিভাইস, ২২টি চোরাই মোবাইল, একটি ল্যাপটপ, পাঁচটি হার্ডডিস্কসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে র্যাব-১৩ এর উপ-পরিচালক মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ডিভাইস ও সফটওয়্যারের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করে আসছিলেন।
গোপন খবরের ভিত্তিতে র্যাবের ১টি দল বুধবার দিবাগত রাতে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে শাহাদত হোসাইন ও সুলতান মাহমুদকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

