অন্বেষণ ডেস্ক :

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

বিশেষ সংবাদ

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। কক্সবাজারের টেকনাফ সদর কচুবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল ও সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চকরিয়া খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া এলাকার মো: নুরুল আবসারের স্ত্রী ছেনুয়ারা বেগম (৪২) ও টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড নাইট্যং পাড়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পশ্চিম কচুবনিয়া এলাকার মো: জাহাঙ্গীর আলমের স্ত্রী আলমরি জান প্রকাশ রুপা (৩৩)।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী সংবাদ মাধ্যমে কক্সবাজারে র‌্যাবের হাতে আটকের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৩ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম কচুবনিয়া এলাকায় জাহাঙ্গীর আলম তথা আলমরি জান প্রকাশ রুপার বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টা করলে আলমরি জান প্রকাশ রুপা এবং ছেনুয়ারা বেগম নামে দুই নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারিদের ঘর তল্লাশি করে। তারপর ধৃত আলমরি জান প্রকাশ রুপার ঘরে টেবিলের নিচে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ২০ বোতল ফেনসিডিল ও ৭.৫ কেজি গাঁজাসহ তাকেে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মাদক কারবারি দীর্ঘ দিন ধরে গাঁজা ও ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত ছিলেন। তারা পরস্পর দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণপাড়া...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী...