চট্টগ্রামের সীতাকুণ্ডে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরুসহ ৩ জনকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভায় দাঁড়িয়ে থাকা ১টি পিকআপ থেকে ৩টি গরুসহ ৩ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে পৌরসভার সারেং পাড়া আহম্মদ ডাক্তার সড়কের পূর্ব পাশের ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজারের চকরিয়া থানার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মো: সোহেল (২৪), মো: মবিন উদ্দিন (৩২) ও মো: আব্দুল শুক্কুর (৩৪)।

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরুসহ ৩ জনকে গ্রেপ্তারের বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার ও গরুগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

