দিনাজপুরের খানসামায় দুই মাদকসেবীকে কারাদণ্ড

দিনাজপুরের খানসামায় মাদকসেবনরত অবস্থায় ২ মাদকসেবীকে আটক করে ১ মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদ পেয়ে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামের জুগিপাড়া এলাকার মৃত মো: জয়নাল আবেদীনের ছেলে মো: দুলাল মিয়া (৬০) ও আজাদ আলীর ছেলে মো: বাদশা মিয়াকে তাদের নিজ বাড়ি থেকে মাদকসেবনরত অবস্থায় গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে ১০ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদকসেবনের উপকরণ জব্দ করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করে।
দিনাজপুরের খানসামায় দুই মাদকসেবীকে কারাদণ্ড দেয়ার বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো: হাসিবুল হাসান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ওই ২ মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হলে তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

মা পেটানো সেই ছেলের ৩ মাসের জেল

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

