বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ট্রাক মালিক মো: আব্দুল করিম বলেন, শনিবার দিবাগত রাতে ঘোড়াধাপ এলাকায় রাস্তার ধারে ট্রাক রেখে বাড়িতে ঘুমাতে যাই।
পরে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে দেখি ট্রাকে আগুন জ্বলছে। দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক তয়ন কুমার মণ্ডল জানান, বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে।
যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

