বগুড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়ায় মোবাইল ফোন চুরি করার অভিযোগে মো: সাওয়াল হোসেন (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধরক পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। সাওয়াল হোসেন বগুড়া শহরতলীর ছোট কুমিড়া পশ্চিম পাড়ার মো: আজিজুল হকের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
বগুড়ায় মোবাইল যুবককে পিটিয়ে হত্যার বিষয়ে বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জালাল উদ্দিন বলেন, একই এলাকার মো: রেজাউল করিমের বাসা থেকে বেশ কয়েকদিন আগে ১টি মোবাইল ফোন চুরি হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাওয়াল হোসেনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান রেজাউল।
এরপর হারিয়ে যাওয়া ওই মোবাইল ফোন চুরির অভিযোগে সাওয়ালকে ১টি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধরক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সাওয়াল হোসেনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সাওয়াল হোসেনের মৃত্যু হয়। ওই ঘটনায় রাতেই অভিযুক্ত রেজাউল, তার স্ত্রী সানু ও মেয়ে আশাকে আটক করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

