যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কি কারণে তার ওপর হামলা চালিয়েছে তা এখনও জানতে পারেনি নিহতের পরিবার ও পুলিশ।
নিহত তৌফিক আহমেদ কৃষ্ণনগর এলাকার মো: শাহাদত মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে তৌফিক আহমেদ কৃষ্ণনগর এলাকার আফিল ফ্যাক্টরির কাছে পৌঁছালে একদল দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানের কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত এ বিষয়ে, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসে ভূঁইয়া বলেন, তৌফিক হত্যার কিছু তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী আসামিদের দ্রুত আটকের পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

