পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। চলতি ফেব্রুয়ারি মাসের বিল থেকেই নতুন এ দাম কার্যকর করা হবে। নির্বাহী আদেশে বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে পাইকারিপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সকল বিতরণ কোম্পানির ২৩০ কেভি ও ১৩২ কেভি লাইনের জন্য পাইকারি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ টাকা ৪৪ পয়সা এবং ৮ টাকা ৪৭ পয়সা।
এর বাইরে ৩৩ কেভি লাইনের জন্য পিডিবির বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ৭ টাকা ৬২ পয়সা, ডিপিডিসির ৮ টাকা ৫৬ পয়সা, আরইবির ক্ষেত্রে ৬ টাকা ২৩ পয়সা, ওয়েস্টজোনের ক্ষেত্রে ৭ টাকা ৪৬ পয়সা, নেসকোর ৭ টাকা ৪ পয়সা এবং ডেসকো ৮ টাকা ৫৮ পয়সা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুৎ বিভাগ লোকসানে আছে। ডলারের দামে ব্যাপক পরিবর্তন হয়েছে। সে কারণে সমন্বয়ের জন্য বিদ্যুতের নতুন দামের বিষয়টি চিন্তা করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

গ্যাস ও বিদ্যুতের মূল্য নিয়ে সু-খবর দিলেন জ্বালানি উপদেষ্টা

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বিইআরসি: জ্বালানি উপদেষ্টা

