আগামী ৩ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা

আগামী ৩ সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে জাানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (১১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশের চেয়ারম্যান মো: শামীম জাহাঙ্গীরের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন।
সাম্প্রতিক বিদ্যুতের লোডশেডিং সম্পর্কে এ উপদেষ্টা জানান, বড়পুকুরিয়ায় কারিগরি তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক সমস্যা হয়েছে যা দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হচ্ছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হয়েছে, গৌতম আদানির সাথে যোগাযোগ করা হচ্ছে ও দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। এরফলে আগামী ৩ সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।
মুহাম্মদ ফাওজুল কবির খান আরো জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। গত ২০১০ সালের বিশেষ আইন স্থগিত ও বিইআরসি আইনের ৩৪ ক ধারা বাতিল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের কাঠামো ভেঙে দেওয়া, কোম্পানির চেয়ারম্যান থেকে সচিবদের অপসারণ, তেলের দাম কমানো, বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য বদলি ও নিয়োগের নির্দিষ্ট নীতিমালা তৈরিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
সব ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে যেন কাজ পায় সেটা নিশ্চিত করারও নির্দেশনা দিয়েছেন তিনি। ওপেন টেন্ডারে সকলের অংশগ্রহণ নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

