অভিনেতা সোহেল রানার রাজনৈতিক দল ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’

প্রখ্যাত অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা) দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার দলের নাম ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’। দলটির ইংরেজি নাম ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’ হিসেবে পরিচিতি পাবে। এ দলটির প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে শান্তির প্রতীক কবুতরকে।
নায়ক সোহেল রানা নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সভায় নতুন গঠন করা দল নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন এ অভিনেতা ।
নায়ক সোহেল রানার সভাপতিত্বে ওই সভায় আরো জানানো হয়েছে, খুব শীঘ্রই নতুন এ দলের ৫১ জন সদস্যের একটি কমিটি ঘোষণা করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের ১ম সপ্তাহে ৫১ জন সদস্যের নাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে এই দলটির।

সোহেল রানা ব্যক্তিগত জীবনে অভিনয়ে ক্যারিয়ার গড়লেও শিক্ষা জীবনে তিনি দীর্ঘ সময় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন সোহেল রানা। তবে এবার তিনি দেশ এবং সমাজের সেবা করতে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে এসেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

