কান চলচ্চিত্র উৎসবে ‘কাক পোশাকে’ নজর কারলেন ভাবনা

কান চলচ্চিত্র উৎসবে ‘কাক পোশাকে’ সকলের নজর কেড়েছেন অভিনেত্রী ভাবনা। কাকের সঙ্গে ভাবনার শখ্যতার বিষয়ে কমবেশি সকলেই জানেন। ঢাকায় নিজ বাসার বারান্দায় কিংবা ঘরের সামনের ফাঁকা স্থানে অবাধ বিচরণ কাকদের। ভাবনার ফেসবুক ভিডিওতে বা ভাবনার আঁকা ক্যানভাসে উঠে এসেছে এ শহরের কাকেরা। কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে এই কাক নিয়েই হাজির হয়েছেন ভাবনা।
বুধবার (১৫ মে ) বিকালে কাকের আদলে নকশা করা পোশাক পড়ে কান উৎসবের রেড কার্পেটে হাজির হয়েছেন এ অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কান উৎসব থেকে নিজের ছবি পোস্ট করেছেন ভাবনা।
সেখানে আমন্ত্রিত অতিথি হয়ে অনেক আগেই পৌঁছেছেন তিনি। তবে কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন ভাবনা। আর সেখানে বিশ্বখ্যাত তারকাদের মধ্যে নজরও কেড়েছেন এ অভিনেত্রী।

এ কান উৎসবের ১ম দিনেই ফেসবুকে ভাবনার পোস্ট করা ছবিতে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব সাজে দেখা গেছে তাকে। ভাবনার করা ওই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত ও অনুরাগীরা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জুড়ে দিয়েছেন ৩টি ছবি।
এ ছবির ক্যাপশনে ভাবনা লেখেন, ‘কাকদের সঙ্গে নিয়ে আমি কান উৎসবে নিয়ে এসেছি’। সেই পোস্টের নিচে অনেক ভক্তরা মন্তব্য করেছেন। প্রশংসা করেছেন তার এমন পোশাকের। অনেকেই শেয়ার করেছেন ভাবনার সেই ছবিগুলো।
উল্লেখ্য, এই বছর উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কমেডি ঘরানার এ সিনেমাটি পরিচালনা করেছেন ‘কোয়ান্তাঁ দ্যুপিয়ো’। এতে অভিনয় করেছেন লিয়া সিডক্স, রাফায়েল কুইনার্ড, ভিনসেন্ট লিনডন। এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে ৯ জনের মধ্যে ৫ জন নারী। জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন ‘বার্বি’ খ্যাত নির্মাতা এবং অভিনেত্রী গ্রেটা গারউইগ।
এছাড়াও রয়েছেন ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান এবং লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

