ক্রিকেটার সাকিব জায়েদ খানের ফোন সুইমিং পুলে ফেলে দিলেন

ক্রিকেটার সাকিব আল হাসান জায়েদ খানের ফোন সুইমিং পুলে ফেলে দিয়েছেন এমন এক ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে চিত্রনায়ক জায়েদ খান সম্ভবত ছবি তুলতে যাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে।
ভিডিওতে দেখা যায় সাকিব তার হাতে থাকা একটি মোবাইল ফোন সুইমিংপুলের পানির মধ্যে ছুঁড়ে মারেন এবং সেখান থেকে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে জায়েদ খান হতভম্ব হয়ে যান।
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের ১টি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা গেছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে সুইমিংপুলের পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের ২ জনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে। সেই কারণেই হয়তো জায়েদ খানের ওপর চটে গেছেন সাকিব আল হাসান। শেষমেশ সাকিব মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে তার হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

আওয়ামী লীগের রাজনীতিতই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

