‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে: মিষ্টি জান্নাত

‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। শাকিব খানের ৩য় বারের মতো বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন উঠেছে বেশ কিছুদিন ধরে। শাকিবকে চিকিৎসক পাত্রীর সাথে বিয়ে দেওয়ার ইচ্ছা তার পরিবারের।
এরপর থেকেই শাকিবের ৩য় বিয়ের হবু পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম ছড়িয়েছে মিডিয়া পাড়ায়। এই গুঞ্জনের প্রকৃত কারণ হচ্ছে, ঢাকাই সিনেমার একজনই চিত্রনায়িকার পাশাপাশি চিকিৎসক তিনি হলেন মিষ্টি জান্নাত।
এ ব্যাপারে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। যেখানে শাকিবের সাথে বিয়ের বিষয়টি সরাসরি ‘অস্বীকার’ না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি। এরপর থেকে শুরু হয় নানা রকম সমালোচনা। এর পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও অনেকে নানা রকম প্রশ্ন তুলেছেন। একাধিক ব্যক্তির সাথে প্রেমেরও গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে। এসব গুঞ্জনের খোলা-মেলা জবাব দিয়েছেন তিনি।

মিষ্টি জান্নাত জানান, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে আমার সমপর্যায়ে আসতে হবে। সমপর্যায়ে তো নেই। ২ লাখ-৫ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এ ধরনের প্রস্তাব তো অনেকেই দেয়।
শুধু কী মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয়, মেডিকেলের স্যারও অফার দিয়েছিলো। আমি তাতে রাজি হইনি। এর শাস্তি হিসেবে ৫ বছরের কোর্স করতে সময় লেগেছে ৮ বছর। আমাকে আমার মেডিকেল শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিলো। কিন্তু আমি এতে রাজি হইনি।
এই অভিনেত্রী মনে করেন, এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি। বর্তমানে ৫-১০টাকার চাকরি করতে গেলেও এমন অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। তার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সকলের নজর থাকে।
এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত জানান, সমপর্যায়ের কাউকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি। এমন কাউকে পেলে বিয়ে করে ফেলব।
তিনি আরও জানান, আমাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মানুষকে রিজেক্ট করেছি। এমনো হয়েছে সিনেমায় চুক্তি করেছি, আমার পছন্দ না হওয়ায় ১ লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছি। আমি এ ধরনের মেয়ে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

