ঢাবির হলে নিহত তোফাজ্জলকে নিয়ে তৈরি হচ্ছে নাটক

ঢাবির ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেনের ঘটনা নিয়ে নাটক তৈরি হচ্ছে। এটি পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এই নাটকে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। রাজধানীর আফতাব নগরের বিভিন্ন লোকেশনে এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
অভিনেতা ইমরান বলেন, ঢাবির ফজলুল হক মুসলিম হলে একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে অমানুষ শিক্ষার্থীরা হত্যা করতে পারে। আমার মনে হচ্ছে পেশাগত দিক থেকে নিহত তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।

তিনি আরও বলেন, তোফাজ্জল হোসেন গ্রাম থেকে উঠে আসা একজন ভদ্র এবং শিক্ষিত ছেলে। কিন্তু তার পারিবারিক ও ব্যাক্তিগত কিছু ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। আমরা এমনভাবে আর অন্য কোনও তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই মর্মান্তিক হত্যার ঘটনার বিচার চাই। নাটকটি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে ইমরান হা-শো নামের একটি ইউটিউব চ্যানেলে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

