যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েও ছবি শেয়ার করেন তিনি। ঠিক তার পরদিনই এক ভিন্ন বার্তা নিয়ে হাজির এই অভিনেত্রী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে পাশাপাশি দুটি ছবি পোস্ট করেছেন বাঁধন। একটিতে বোরকা পরিহিতা, অন্যটিতে শাড়ি। ছবি দুটির সঙ্গে ছিল এক ইঙ্গিতপূর্ণ বার্তাও। মূলত সমালোচকদের স্পষ্ট জবাব দিতেই ভিন্ন দুই রূপের ছবি সংযুক্ত করেছেন তিনি।
পোশাক নিয়ে সমালোচনার জবাবে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন- যারা তাকে বোরকা কিনতে বলেছিলেন, ছবিটি তাদের জন্যই। ছোটবেলা থেকেই দৈনন্দিন জীবনে নিয়মিত বোরকা পরার অভ্যাস রয়েছে তার, বিষয়টিও পরিষ্কার করেন অভিনেত্রী।
বাঁধনের ভাষ্যমতে, বোরকা তার কাছে কেবল একটি পোশাক মাত্র। কখনো ঘরোয়া পোশাক ঢাকতে, কখনো তেল দেয়া চুল আড়াল করতে, আবার কখনো জনসমাগমে মিশে যেতে বোরকা পরেন অভিনেত্রী। পোশাকের ভিত্তিতে কারও বিচার নয়, বরং ব্যক্তির অবস্থান ও বিশ্বাসকে সম্মান করা উচিত বলে মনে করেন তিনি।
একই পোস্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বাঁধন। যারা জয়ী হতে পারেননি, তাদের প্রতি সম্মান জানিয়ে লিখেছেন, অভিজ্ঞতাও এক ধরনের বিজয়। দেশকে এগিয়ে নিতে সবার প্রতি ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের আহ্বান অভিনেত্রীর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান, মধ্যাঙ্গুলি দেখিয়ে মঞ্চ ছাড়লেন পরীমনি

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন অভিনেতা শিবা শানু

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান

‘কাল থাকব কি না জানি না’, মৃত্যুর ৪ দিন আগে বলেছিলেন নানা পাটেকার

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: চিত্রনায়িকা পরীমণি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৬ জন গ্রেফতার

চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

