অভিনেত্রী নিপুণ আজীবনের জন্য বহিষ্কার

অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে অভিনেত্রী নিপুণ আক্তার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি) কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব।
জানা গেছে, গত ২০২৪ সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন নিয়ে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে শিল্পী সমতির সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন তিনি। পর দিন ১৭ জুলাই নিজ ফেসবুক একাউন্টে সেটি পোস্টও দেন।
এ নিয়ে ওই সময় ব্যাপক নেটিজেনদরে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন শিল্পী সমতির কমিটি গত ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এই বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তিনি কোনও তা তোয়াক্কা করেননি।
এরপর বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদককে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন এই চিত্রনায়িকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় জামায়াত নেতা বহিষ্কার

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

