২৩ বছর বয়সেই তিন সন্তানের মা দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা!

দক্ষিণী সিনেমার আলোচিত মুখ, ‘পুষ্পা ২’-খ্যাত অভিনেত্রী শ্রীলীলা এবার তৃতীয় সন্তানের মা হলেন—তবে জীবনের এই পর্বটিও এসেছে হৃদয় ছুঁয়ে যাওয়া এক মানবিক সিদ্ধান্তের মাধ্যমে। মাত্র ২৩ বছর বয়সেই তিনি হয়ে উঠলেন তিন সন্তানের দায়িত্বশীল ‘মা’, তাও বিয়ের আগেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে নতুন সদস্যের আগমনের কথা জানিয়েছেন শ্রীলীলা। তিনি লিখেছেন, “ঘরে আরও একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমায় স্বাগত।”
এটি কোনো গুজব নয়—দত্তক নেওয়ার মধ্য দিয়ে আবারও মা হলেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
এর আগেও ২০২২ সালে এক অনাথ আশ্রমে গিয়ে গুরু ও শোভিতা নামের দুই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সঙ্গে দেখা হয় শ্রীলীলার। সেদিনই তার মনে হয়—এই শিশুদের পাশে থাকা উচিত। আর সেই বোধ থেকেই শুরু হয় তার ‘মাতৃত্বযাত্রা’। তখনই দুই শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এবারের কন্যাসন্তানটি শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন কিনা, তা স্পষ্ট করেননি শ্রীলীলা। তবে তার সিদ্ধান্তকে ঘিরে প্রশংসার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
শ্রীলীলার ব্যক্তিগত জীবনও কম চর্চিত নয়। বেঙ্গালুরুর প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার কন্যা তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সঙ্গে তার মায়ের বিচ্ছেদের পর জন্ম শ্রীলীলার। যদিও পরবর্তীতে অভিনেত্রীর নামের সঙ্গে সুরপানেনির সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলে, উভয়েই তা অস্বীকার করেন।
একদিকে বলিউডে প্রবেশ, অন্যদিকে মানবিক সিদ্ধান্ত—সব মিলিয়ে অভিনয়জীবনের পাশাপাশি হৃদয়ের দিক থেকেও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছেন শ্রীলীলা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

