বগুড়ায় সাড়ে ৯ লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা

টাইফয়েড প্রতিরোধে এক মাসব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বগুড়ায়। জেলার ১২টি উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৯ লাখ ৪৮ হাজার ৯৭৬ জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের বন্ধন হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বগুড়ার সিভিল সার্জন খুরশীদ আলম।
তিনি বলেন, ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা টিকা দেবেন। প্রতিটি দলে থাকবেন দুইজন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক।

জন্মনিবন্ধন না থাকা শিশুদের বিষয়ে সিভিল সার্জন বলেন, “অনলাইনে টাইফয়েড টিকার জন্য জন্ম নিবন্ধন নম্বর দিতে হয়। তবে যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই, তারা টিকাদান কেন্দ্র ও স্কুলে গিয়ে সংশ্লিষ্টদের সহায়তায় টিকা নিতে পারবে।”
টাইফয়েডের টিকাদানের জন্য ১ আগস্ট থেকে অনলাইনে নিবন্ধন চালু রয়েছে। অভিভাবকরা vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে শিশুর ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বগুড়ার সব উপজেলা, পৌরসভা ও বিদ্যালয় পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে জেলার সব শিশু টিকার আওতায় আসে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, নিবন্ধন করবেন যেভাবে

১৩ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেবে ডিএনসিসি, শুরু ১২ অক্টোবর

২১ দিনের সহজ রুটিনে চোখের নিচের কালো দাগ দূর করুন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৮৩

প্রতি ইউনিয়নে ‘হেলথ হাব’, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন কর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে মৃতের সংখ্যা ৫৮৪

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

