ইসরায়েলের যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত ইরানি সেনাবাহিনী

ইসরায়েলের যেকোনো হামলা মোকাবিলা করার জন্য ইরানি সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানায় দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী। বুধবার (১৭ এপ্রিল) এই প্রস্তুতির কথা জানিয়েছে দেশটি। খবর রয়টার্সের।
বুধবার সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছেন, ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরান জানিয়েছেন, লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে। এডেন উপসাগরেও আমাদের যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) প্রথমবারের মতো ইরান নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত সোমবার (১ এপ্রিল) সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নেয়ার জন্য এই পাল্টা হামলা চালায় তেহরান।
সেনা দিবসের অনুষ্ঠানে বিমানবাহিনীর কমান্ডার সতর্ক করে জানিয়েছেন, যেকোনো ইসরায়েলি হামলার মোকাবিলা করার জন্য রুশ নির্মিত সুখই-২৪সহ যুদ্ধবিমান প্রস্তুত রখা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি জানিয়েছেন, ইসরায়েলের যেকোনো হামলা মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে। বোমারু বিমান ও যুদ্ধবিমান প্রস্তুত রাখা রয়েছে যেকোনো অভিযানের জন্য।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি কিংবা ইরানের অভ্যন্তরে পারমাণবিক গবেষণা স্থাপনায় ইসরায়েল সরাসরি হামলা চালাতে পারে। তবে ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

