ভিউ পেতে ক্যালিফোর্নিয়ায় নিজের উড়োজাহাজ বিধ্বস্ত করে কারাগারে ইউটিউবার

ভিউ পেতে ক্যালিফোর্নিয়ায় নিজের উড়োজাহাজ বিধ্বস্ত করে কারাগারে ইউটিউবার। ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পেতে নিজের ১টি উড়োজাহাজ বিধ্বস্তের অভিযোগে এক মার্কিন ইউটিউবার ট্রেভর জ্যাকবকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। এ ঘটনায় দোষী সাব্যস্ত করে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।
২০২১ সালের ডিসেম্বরে ৩০ বছর বয়সী এই ইউটিউবার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন। আই ক্র্যাশ মাই এয়ারোপ্লেন’ শিরোনামের ওই ভিডিওতে দেখা গেছে, সেলফি স্টিক হাতে তিনি উড়োজাহাজ থেকে প্যারাস্যুটে করে নিচে নামেন। ওই ভিডিওতে তিনি এই ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন যে এটি একটি দুর্ঘটনা ছিল এবং নিজের জীবন রক্ষায় তিনি প্যারাস্যুটে উড়োজাহাজ থেকে দ্রুত নেমে যান।
এয়ারোপ্লেন উড্ডয়নের ৩৫ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস পাদ্রেস জাতীয় উদ্যানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এয়ারোপ্লেন থেকে লাফানোর সময় ক্যামেরায় ভিডিও ধারণ করেন জাকব। এরপর ২৩ ডিসেম্বর ভিডিওটি তিনি তার ইউটিউব চানেরে পোস্ট করেন।
ভিডিওটি একপর্যায়ে ইউটিউব থেকে হিডেন করে নেন তিনি। তবে তার আগে ভিডিওটি ৩০ লাখবার দেখা হয়।
যুক্তরাষ্ট্রের তদন্তকারী কর্মকর্তারা বলেন, ইউটিউবে দর্শকপ্রিয়তা পাওয়ার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে এয়ারোপ্লেনটি বিধ্বস্ত করেছিলেন ট্রেভর জ্যাকব। এ ঘটনায় মামলা হলে তিনি তদন্তকারীদেরও মিথ্যা বলেন।
আদালতে দায় স্বীকার করে ট্রেভর জ্যাকব অবশ্য দাবি করেছিলেন, একটি পণ্যের প্রচার চালানোর জন্য চুক্তি করেছিলেন এই ইউটিউবার। তারই অংশ হিসেবে এভাবে উড়োজাহাজ বিধ্বস্তের ভিডিও ধারণ করেন তিনি।
সোমবার (৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ১টি আদালত ইউটিউবার জ্যাকবকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
